বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বন্ধের ঘোষণা, তবু চলছে গুড়পুকুরের মেলা, প্রতিদিন ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগ      ● নান্দাইলে নিরাপদ সড়ক দিবস পালিত      ● পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৪      ● মীরসরাইয়ে অবৈধ বালুবোঝাই ডাম্পার ট্রাক জব্দ      ● ছবি তোলাতেই সীমাবদ্ধ, ৭ মাসেও শুরু হয়নি সেতুর সংস্কার      ● মোংলা বন্দরের জেটিতে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী       ● তারেক রহমানের সফরের আগে জাপান থেকে ফিরিয়ে আনা হলো রাষ্ট্রদূতকে      ● হাসপাতালে ভর্তি স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান      ● আনোয়ারায় সিএনজির গোপন চেম্বারে ২৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২      ● সাজেকে অবরোধ ঘিরে সংঘর্ষ, আহত সেনা-পুলিশের ৬ সদস্য      ● শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় অনন্য আনসার-ভিডিপি: প্রযুক্তিনির্ভর সমন্বিত নিরাপত্তায় নতুন দৃষ্টান্ত      ● শরীয়তপুরে কৃর্তিনাশা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার      
তিতাসে নদীতে ডুবে শিশুর মৃত্যু
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৯ পিএম
নিহত তানভীর

নিহত তানভীর

কুমিল্লার তিতাসে নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সাতানী ইউনিয়নের বারকাউনিয়া এলাকার বাইতুন সামাদ জামে মসজিদের সামনে হাবাদিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর (১০) কুমিল্লা শহরের কাপ্তান বাজার দক্ষিণ পাড়ার বাসিন্দা মো. রুবেল মিয়ার ছেলে। মাত্র একদিন আগে সে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে এসেছিল। তার নানা হাজী আব্দুল মালেক বারকাউনিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সকালে নানার বাড়ি থেকে বের হয় তানভীর। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে নদীর পাড়ে তার একটি জুতা পাওয়া যায়। স্থানীয়রা নদীতে নেমে খোঁজ চালিয়ে গাছের শিকড়ে আটকে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন।

হোমনা ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিব মোহাম্মদ তামাদ জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। তবে স্থানীয়রা আমাদের আগেই শিশুটিকে উদ্ধার করেন। পরবর্তীতে তাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  তিতাস   নদী   শিশু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close