বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গুলশানে পাওয়া শিশুর পরিবারের সন্ধানে ডিএমপি পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ গুলশান সড়কে কান্নারত অবস্থায় উদ্ধার করা এক শিশুর পরিবারের সন্ধানে কাজ করছে। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পরিবারের সন্ধানে পথহারা শিশুটির ছবিসহ গণমাধ্যমে প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পুলিশ বলছে, শিশুটির গায়ের রঙ ফর্সা এবং উচ্চতা প্রায় ২ ফুট ৬ ইঞ্চি। আনুমানিক শিশুটির বয়স হতে পারে চার বছর। ঘটনার সময় তার পরনে ছিল হলুদ রঙের গেঞ্জি ও কালো-লাল রঙের ট্রাউজার প্যান্ট। পুলিশ, শিশুটির কাছে তার নাম জানার চেষ্টা করলেও সেটা পাওয়া যায়নি।
 
পরর্বতীতে, গুলশান থানা পুলিশ উদ্ধার করা শিশুটিকে ডিএমপির উইমেন সাপোর্ট  অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করে। বর্তমানে শিশুটি তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ আশ্রয়ে রয়েছে। 

ডিএমপি পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়, কোনো সহৃদয় ব্যক্তি যদি শিশুটির পরিবারের সন্ধান জানতে পারেন তাহলে তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০-০৪২০৫৫ অথবা টিএনটি নম্বর ০২-৪১০২৪৮৪৮-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “সোমবার আনুমানিক সাড়ে ১০টার দিকে গুলশান থানা এলাকা রাত্রিকালীন ডিউটিতে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই শিশুকে কান্নারত অবস্থায় গুলশান থানায় নিয়ে যায়। এর আগে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির পরিবারের কাউকে পাওয়া যায়নি।”

এমন ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  গুলশান   সড়ক   ডিএমপি   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close