বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দুর্গাপূজায় অপপ্রচার ও গুজব রুখতে কঠোর পদক্ষেপ ঘোষণা
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৭ পিএম
পুলিশ সুপার (এসপি) রওনক জাহান

পুলিশ সুপার (এসপি) রওনক জাহান

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবকে ঘিরে যশোর জেলায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার (এসপি) রওনক জাহান। তিনি বলেছেন, পূজাকে কেন্দ্র করে যদি কেউ অপপ্রচার, গুজব ছড়ানো, সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানি বা সরাসরি পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি। এসপি রওনক জাহান বলেন, যশোর জেলার ৭০৬টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে চারটি সেক্টরে স্ট্রাইকিং টিম গঠন করা হয়েছে। প্রতিটি থানায় বিশেষ টিম থাকবে, পাশাপাশি ৪০টি মোবাইল টিম ও ১৭২টি মোটরসাইকেল টিম মাঠে থাকবে। নিয়মিত তল্লাসি চলবে এবং পূজা উৎযাপন পরিষদ ও স্থানীয় পরিচালনা কমিটির সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করবে।

তিনি আরও জানান, পূজামণ্ডপগুলোকে তিনটি স্তরে ভাগ করা হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে মন্দিরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। সদর উপজেলায় পাঁচটি পূজামণ্ডপে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পূজা উৎযাপন পরিষদসহ সংশ্লিষ্ট কমিটিকে সরকারি নির্দেশনা মেনে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে স্বচ্ছলদের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে এ ব্যবস্থা করা হবে।

এসপি মাদক বিরোধী জিরো টলারেন্স নীতি উল্লেখ করে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি জানান, বিষয়টি নিয়ে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও সমন্বয় করা হয়েছে।

মতবিনিময় সভায় জেলা পুলিশের সাম্প্রতিক সাফল্যও তুলে ধরেন এসপি। তিনি মণিরামপুর থানায় বাবার হাতে মেয়েকে হত্যা মামলার দ্রুত তদন্ত ও আসামি আটক, ডাকাত আটক ও মালামাল উদ্ধার, ছিনতাইকারী আটকসহ বিভিন্ন অভিযানের সাফল্য এবং মামলা নিস্পত্তি ও ওয়ারেন্টভুক্ত আসামি ধরার অগ্রগতি সাংবাদিকদের অবহিত করেন।

পরিশেষে তিনি বলেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি হলে তা কঠোর হাতে প্রতিহত করা হবে এবং অপরাধীর ধর্ম বা বর্ণ বিবেচনা না করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি সকলের প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালন করে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবিব, ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞা, ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  যশোর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close