প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৬ পিএম আপডেট: ২৩.০৯.২০২৫ ৪:৪৩ PM

জয়পুরহাটের পাঁচবিবিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৭৫টি পূজা মণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনের হলরুমে এসব চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরেমেশ্বর মাহাতা, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র দাসসহ অন্যরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক জানান, উপজেলার ৭৫টি পূজা মণ্ডপে মোট ৩৭ দশমিক ৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপ ৫০০ কেজি করে চাল পাবে।
স্বদেশ প্রতিদিন/এমএম