প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৪ পিএম

নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম সংবাদটি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত পিন্টুর বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। তিনি জানান, ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযানের মাধ্যমে ধানমন্ডি থেকে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পিন্টু আত্মগোপনে ছিলেন। তিনি রাজধানীর ধানমন্ডি এলাকায় তার দ্বিতীয় স্ত্রীর ভাড়া বাসায় অবস্থান করছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকার পর অবশেষে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল ওয়াদুদ পিন্টু নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃঞ্চরামপুর এলাকার মৃত আব্দুস ছোবহানের ছেলে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে