বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে নয়াদিল্লিতে প্রথম জামদানি প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২০ AM

ভারতের রাজধানী নয়াদিল্লির ন্যাশনাল ক্রাফটস মিউজিয়ামে বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্প জামদানি আয়োজন করেছে বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পাঁচ দিনের এ প্রদর্শনী উদ্বোধন করা হয়। এটি আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীতে বাংলাদেশ ও ভারতের খ্যাতনামা কারিগররা বোনা জামদানি এবং দেড়শ’বছর পুরনো দুটি বিরল জামদানি প্রদর্শন করছেন। ভারতের কারুশিল্প বিশেষজ্ঞ চন্দ্রশেখর ভেদার তত্ত্বাবধানে এটি হচ্ছে। তিনি বলেন, ‘জামদানির সূক্ষ্মতা এমন, যা মেশিনে তৈরি করা সম্ভব নয়।’

বাংলাদেশের হাইকমিশনার এম. রিয়াজ হামিদুল্লাহ বলেন, ‘স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামদানি প্রদর্শনীর সাড়া দেখে এই উদ্যোগ নেয়া হয়েছে। আশা করি আরও বেশি মানুষ জামদানির অনন্য সৌন্দর্য উপভোগ করবেন।’

জামদানি নিয়ে ভারতের পদ্মশ্রী জয়ী ডিজাইনার সুনীতা কোহলি বলেন, ‘জামদানি ‘হাওয়ায় বোনা’, যা ধৈর্য, সময় ও কারিগরের দক্ষতার ফল। ইউনেস্কো এটিকে ‘অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।’

জাতীয় পুরস্কারপ্রাপ্ত জামদানি কারিগররা প্রদর্শনীর সময় বসেই জামদানির বুনন প্রক্রিয়া প্রদর্শন করছেন, যা দর্শনার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা।

প্রদর্শনীতে কূটনীতিক, শিল্পী, চলচ্চিত্র নির্মাতা ও বস্ত্রবোদ্ধারা অংশগ্রহণ করে দুই দেশের সাংস্কৃতিক বন্ধন জোরদার হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   নয়াদিল্লি   জামদানি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close