প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫১ পিএম

সংগৃহীত ছবি
গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট শামসুল হক ডিগ্রি কলেজে ভুয়া নিয়োগের অভিযোগ প্রমাণিত হওয়ায় বর্তমান অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) এই নোটিশ দিয়েছে মাউশি।
২০২১ সালের তদন্ত প্রতিবেদনে দেখা যায়, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম মন্ডল, নূর নেহার ইয়াসমিন সরকার এবং কম্পিউটার প্রদর্শক মো. তৌফিকুল ইসলাম মন্ডলের নিয়োগ অবৈধ।
তদন্তে আরো জানা যায়, তৎকালীন অধ্যক্ষ আকরামুল হক সহকারী লাইব্রেরিয়ানের ভুয়া ইনডেক্স ব্যবহার করে ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত সরকারি অর্থ আত্মসাৎ করেন। ওই ইনডেক্স ব্যবহার করেই বর্তমানে তৌফিকুল ইসলাম বেতন-ভাতা উত্তোলন করছেন।
স্বদেশ প্রতিদিন/আইএমএস/সাঈদ