বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় স্বর্ণগ্রামের নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৯ পিএম আপডেট: ২০.০৯.২০২৫ ৮:৫৬ PM

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আর্ত মানবতার সংগঠন স্বর্ণগ্রামের উদ্যোগে বগুড়ায় ৩ শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সদরের সাবগ্রাম দক্ষিণপাড়া এলাকার সংগঠনের কার্যালয়ের সামনে এই আয়োজন করা হয়।

স্বর্ণগ্রামের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র প্রবাসী অভিরাম রায়ের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার বিতরণ করেন বগুড়া পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রোটারিয়ান সঞ্জীব প্রসাদ জয়সোয়াল। 

তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে উৎসবের আনন্দ একে অপরের সাথে ভাগ করে নেওয়ার মধ্যেই প্রকৃত প্রশান্তি। তিনি যুক্তরাষ্ট্রে থেকেও অভিরাম রায়ের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বর্ণগ্রামের সভাপতি নূর আলম সরকার। আলোচনায় অংশ নেন সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ। সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুর আহমেদ মুক্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সালেহ নয়ন, ইউপি সদস্য আব্দুল কাইয়ুম সরকার এবং সারিয়াকান্দি গণকপাড়া কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বিজয় রায়, অর্থ সম্পাদক লক্ষণ রায়, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সদস্য আসাদুল রহমান, রাজ্জাকসহ অনেকে।

সংগঠনের সংশ্লিষ্টরা জানান, প্রতিবছর অভিরাম রায়ের পৃষ্ঠপোষকতায় ঈদুল ফিতর, দুর্গাপূজা ও শীতে তারা অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেন। এ ছাড়া এ বছর স্বর্ণগ্রাম ১৬ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে, যার মাধ্যমে তাদের মাসিক বেতন পরিশোধ করা হচ্ছে। ভবিষ্যতে এই শিক্ষাবৃত্তি কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে সংগঠনটি।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  দূর্গাপূজা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close