বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে রশি টেনে ডাকাতি, নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৫ পিএম

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা এলাকায় রশি টেনে ডাকাতির ঘটনায় মাহমুদুল্লাহ (৩০) নামে এক তরুণ নিহত হয়েছেন। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীর শিয়ালিয়া পাড়ার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফেরার পথে ডাকাতদের হামলার শিকার হন মাহমুদুল্লাহ।

স্থানীয়রা জানান, রাতের আঁধারে মহাসড়কের মালুমঘাট এলাকায় ডাকাতরা সড়কে রশি টানিয়ে মোটরসাইকেল থামায়। এরপর আরোহীদের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় মাহমুদুল্লাহকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

মাহমুদুল্লাহর পরিবারে চলছে শোকের মাতম। মাত্র ২২ দিন আগে স্ত্রী মারা গেছেন, বাবা-মাও আগে মারা গেছেন। এখন তার দুই শিশুসন্তান পুরোপুরি অনাথ হয়ে পড়েছে।

এলাকাবাসীর অভিযোগ, মহাসড়কের বিভিন্ন স্থানে রাতে ডাকাতি ও ছিনতাই বেড়েই চলছে। তারা দ্রুত এসব ঘটনার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। মহাসড়কে ডাকাতি রোধে নজরদারি বাড়ানো হয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   পট্টগ্রাম   ডাকাতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close