প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫০ পিএম আপডেট: ১৯.০৯.২০২৫ ৫:৫২ PM

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সাদুল্লাপুর উপজেলা বিএনপির আয়োজনে সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে প্রায় এক হাজারেরও বেশি নারী-পুরুষ রোগিকে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা দেন।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের পৃষ্ঠপোষকতায় রোগীদের রোগ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ ও ব্যবস্থাপত্র সরবরাহ করা হয়।
এসময় সাদুল্লাপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
স্বদেশ প্রতিদিন/এমএম