বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শিশু সোহাগীর মৃত্যুকে ঘিরে রহস্য, ময়নাতদন্ত ছাড়াই দাফন
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৮ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলার কামারচর গ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রী সোহাগীর মৃত্যু ঘিরে রহস্য দেখা দিয়েছে। নিহতের পরিবার তার মৃত্যুকে আত্মহত্যা বললেও স্থানীয়দের দাবি পরিবারের লোকজন তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে।

শিক্ষকরা জানান, সোহাগী কামারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সে পড়াশোনায় মনোযোগী ও শান্ত-ভদ্র স্বভাবের ছিল। তার কারো সাথে বিরোধ বা শত্রুতা ছিলো না।

স্থানীয়দের দাবি, সৎ মা শারমিন আক্তার ও বাবা আল-আমিন মাঝে মাঝেই শিশুটিকে নির্যাতন করতেন। তারা পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এ ঘটনায় দোষীদের শাস্তি এবং পুলিশের ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় ওয়ার্ড মেম্বার বাছির মিয়া বলেন, ‘এস আই আব্দুল্লাহ আল মামুনকে জানানো হলেও তিনি পরিবারের অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেন।’

৯ নং কামাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশার খান জানান, এটি রহস্যজনক মৃত্যু। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা উচিত।

এবিষয়ে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, ‘আমি বিষয়টি জানি না।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  শিশু সোহাগী   ময়নাতদন্ত     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close