বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
সম্পত্তি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নে সম্পত্তিগত বিরোধ নিয়ে ছোট ভাই শাহজালাল খানের (৩৮) হাতুড়ির আঘাতে বড় ভাই খাজা আহমেদের (৫৭) মৃত্যু হয়েছে। পুলিশ এই ঘটনায় তিন জনকে আটক করেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পূর্ব চাঁদপুর গ্রামের খাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত খাজা আহমেদ খান এবং অভিযুক্ত শাহজালাল খান মৃত ওমর খানের ছেলে। নিহত খাজে আহমেদ পূর্বে দুবাই প্রবাসী ছিলেন এবং বাড়িতে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি দুই ছেলে এবং এক কন্যা সন্তানের জনক। অভিযুক্ত শাহজালাল পূর্বে প্রবাসে ছিলেন এবং বর্তমানে অটোরিকশা চালক। শাহজালাল ৪ ভাইয়ের মধ্যে ছোট।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে সদর হাসপাতালে কথা হয় নিহতের তৃতীয় ভাই অলি উল্লাহ খান এর সাথে।

তিনি বলেন, গত কয়েকদিন সম্পত্তিগত বিরোধ নিয়ে শাহজালাল আমাকে আর নিহত ভাইকে হুমকি ধমকি দিয়ে আসছিলো। সম্পত্তির বিষয়ে সালিস বৈঠক হলেও শাহজালাল তা মানে না। রাত ১১টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহজালাল খাজা আহমেদকে মারধর করে এবং হাতে থাকা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার চেষ্টা করলে বড় ভাই নুর মোহাম্মদ খানসহ শাহজালাল বাঁধা দেয়। ১ ঘন্টা পর রাত ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ ফরিদ আহমেদ চৌধুরী বলেন, হাসপাতালে আনার পর চিকিৎসা দেয়া হলেও অতিরিক্ত রক্তক্ষরণে ওই ব্যাক্তির মৃত্যু হয়।

এদিকে এই ঘটনার পর ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন নিহতের স্ত্রী রুবি আক্তার। এরপর থানা থেকে পুলিশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে সুরতহাল তৈরী করেন এবং মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠান।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম বলেন, জানতে পেরেছি সম্পত্তিগত বিরোধ নিয়ে ভাইদের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে হাতুড়ি আঘাতে খাজা আহমেদের মৃত্যু হয়। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত শাহজালাল, নুর মোহাম্মদসহ ৩ জনকে আটক করা হয়েছে।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  সম্পত্তি   মৃত্যু   চাঁদপুর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close