বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নুরাল পাগলার দরবার থেকে জেনারেটর চুরি করা যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজবাড়ীর গোয়ালন্দের নুরাল পাগলার দরবার থেকে জেনারেটর চুরির অভিযোগে মো. মিজানুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব জানান, গ্রেপ্তারকৃত মিজানুর রহমান রাজবাড়ী সদরের লক্ষীকোল সোনাকান্দর এলাকার হারুনুর রশিদের ছেলে।

গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন থেকে ডিবি ও গোয়ালন্দ থানা পুলিশের যৌথ টিম তাকে গ্রেপ্তার করে।

মো. শরীফ আল রাজীব বলেন, গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর গোয়ালন্দের নুরাল পাগলার দরবারে বিক্ষুব্ধ জনতার হামলা ও ভাঙচুরের সময় একটি জেনারেটর চুরির ঘটনা ভিডিওতে ধরা পড়ে। ভিডিও ফুটেজ দেখে চোর শনাক্ত করা হয় এবং মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মিজানুরকে আজ আদালতে সোপর্দ করা হবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নুরাল পাগলার দরবার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close