
স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা
মাগুরার শালিখা উপজেলায় এসডিএফ-এর আয়োজনে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি অলাভজনক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সংস্থাটি সিডিডি অনুসরণ করে সামাজিক বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা ব্যবস্থাপক মো. জাকির হোসেন।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নিছা।
স্বাগত বক্তব্য রাখেন, ডা. কাইমুন আক্তার মুনা, আঞ্চলিক ব্যবস্থাপক এসডিএফ যশোর অঞ্চল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ডা. শেখ আব্বাস উদ্দীন, আরএমও, ডা. শেখ আরিফুজ্জামান এমও, ডা. শেখ মুঞ্জুর এ হুদা, সাদী মেডিকেল অফিসার, নার্সিং সুপারভাইজার মোসা. আলেয়া খাতুন সহ উপজেলা ও ইউনিয়নের স্বাস্থ্য সহকারীগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন এসডিএফ মাগুরা জেলার সকল জেলা কর্মকর্তা, আড়পাড়া ও বুনাগাতী ক্লাস্টার ইনচার্জ, সিএফ স্বাস্থ্য ও পুষ্টি, ডিইও, বিভিন্ন গ্রাম সমিতির মাতৃত্ব ও সিজারিয়ান ভাতা প্রাপ্ত সদস্য এবং স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কমিটির সদস্যবৃন্দ।
এসডিএফ মাগুরা জেলার স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সার্বিক অগ্রগতি ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন জেলা ব্যবস্থাপক মো. জাকির হোসেন। তিনি বলেন, মাগুরা জেলার শালিখা উপজেলায় মাতৃত্বকালীন ভাতা ২৯৮ জনকে ২৬ লক্ষ ৮৫ হাজার ৬ শত টাকা ও সিজারিয়ান ভাতা ৩০ জনকে ৩ লক্ষ টাকা প্রদান করা হয়েছে, ৫৩টি হেলথ ক্যাম্পে চিকিৎসা পরামর্শ পেয়েছেন ৫০৮২ জন, ১২টি বিষয়ে বিসিসি সেশন হয়েছে ১১৫৩টি, মোট অংশগ্রহণকারীর সংখ্যা ১১ হাজার ৮ শত। শীতকালীন ও গ্রীষ্মকালীন দুইবার সবজি বীজ বিতরণ করা হয়েছে ৮ হাজার ৫ শত সদস্যকে, ডিজিটাল ওয়েট মেশিন ৫০টি, ডিজিটাল হাইট মেশিন ৫০টি বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. সাইমুন নিছা বলেন, এসডিএফ কার্যক্রম জনশক্তি ও জনবান্ধব মূলক কাজ করে চলেছেন। এছাড়াও গ্রাম সমিতির মাধ্যমে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সেবা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানোর জন্যও কাজ করে যাচ্ছেন, যা আসলে প্রশংসনীয়। আমি এসডিএফের সার্বিক সফলতা ও এসডিএফ-এর গ্রাম সমিতির সদস্যদের আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।
কর্মশালার উপস্থাপনা ও সঞ্চালনা করেন জেলা কর্মকর্তা (এমইএল অ্যান্ড জিএ) অনুপ কুমার মন্ডল।