বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
অনিয়ম-দুর্নীতির অভিযোগে ৪৯ জনকে শোকজ করল নজরুল বিশ্ববিদ্যালয়
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অতীতের বিভিন্ন ঘটনা ও একাডেমিক-প্রশাসনিক দায়িত্ব পালনে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মোট ৪৯ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে আছেন ২০ জন শিক্ষক, ২২ জন কর্মকর্তা-কর্মচারী ও ৭ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ও বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের তিনটি পৃথক তদন্ত কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে তাঁদের কাছে আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ যাচাই করতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তিনটি তদন্ত কমিটি গঠন করে। এর মধ্যে রয়েছে প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি তদন্ত কমিটি, একাডেমিক অনিয়ম ও দুর্নীতি তদন্ত কমিটি এবং ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন ঘটনার তথ্য যাচাই-বাছাই কমিটি।

তিনটি কমিটির নেতৃত্বে রয়েছেন যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মো. মাহবুবুর রহমান, এম. জাকির হোসেন খান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন মজুমদার। কমিটির তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ৪৯ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, সিন্ডিকেটে গঠিত তদন্ত কমিটিগুলো ইতোমধ্যে অনিয়ম-দুর্নীতির বিষয়ে প্রাথমিক তথ্য-প্রমাণ পেয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ মিলেছে, তাঁদের শোকজ করা হয়েছে। এখন তদন্ত কমিটির কাছে বিষয়গুলো আছে। তাঁদের সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  নজরুল বিশ্ববিদ্যালয়   শোকজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close