সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      
৫ কোটি টাকা ফেরতের দাবিতে ‘পদ্মা লাইফ ইন্স্যুরেন্সে’র শাখা ঘেরাও
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৮ পিএম আপডেট: ১৭.০৯.২০২৫ ৮:৩৪ এএম
মেয়াদ শেষ হওয়ার ৫ বছর পরেও তারা এখনো টাকা ফেরত পাননি

মেয়াদ শেষ হওয়ার ৫ বছর পরেও তারা এখনো টাকা ফেরত পাননি

বিমার টাকা ফেরতের দাবিতে মানিকগঞ্জের শিবালয়ের তারাইল এলাকায় পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ঘেরাও করেছেন অসন্তুষ্ট গ্রাহকরা।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওই শাখার অফিস আটকিয়ে ম্যানেজার মাসুদ পারভেজসহ ক্যাশিয়ার মজনুর রশিদকে চার ঘণ্টা অবরুদ্ধ করে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা।

বিক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, এই শাখায় প্রায় চার শতাধিক ব্যক্তি বিমা ও ডিপিএস করে মেয়াদ পূর্ণ করেছেন যার পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা। কিন্তু মেয়াদ শেষ হওয়ার ৫ বছর পরেও তারা এখনো টাকা ফেরত পাননি। অফিস থেকে মানিকগঞ্জ ও ঢাকার কর্মকর্তাদের কথা বলাসহ নানা টালবাহানা করে সময়ক্ষেপণ করছেন বলে দাবি গ্রাহকদের। এতে ক্ষুব্ধ হয়ে আজ তারা সরাসরি অফিস ঘেরাও করেন এবং জবাবদিহিতা দাবি করেন।

গ্রাহকরা জানান, বারবার অফিসে যোগাযোগ করেও কোনো আশ্বাস বা সমাধান পাচ্ছেন না। এ অবস্থায় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, তাদের পাওনা অর্থ যেন দ্রুত ফেরত পান। এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট অভিযোগ জমা দিবেন বলেও জানান তারা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  টাকা   পদ্মা লাইফ ইন্স্যুরেন্স   বিমা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close