শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কাজে বাধার অভিযোগ তুলে পদত্যাগ করলেন এনসিপি নেত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:০০ পিএম আপডেট: ১৬.০৯.২০২৫ ২:১৮ PM
ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম সমন্বয়কারী শামীমা সুলতানা মায়া পদত্যাগের ঘোষণা দিয়েছেন। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে নগরীর জিরো পয়েন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত পদত্যাগপত্র উপস্থাপন করে এ ঘোষণা দেন।

তৃণমূল পর্যায়ে কাজ করতে গিয়ে তিনি নিয়মিত বাধার সম্মুখীন হচ্ছেন অভিযোগ করে মায়া বলেন, রাজশাহী মহানগর কমিটি জেলা কমিটির কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ করছে। প্রশাসনিক কোনো সহযোগিতা মিলছে না, এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হলেও দলের পক্ষ থেকে কোনো সমর্থন পাননি।

তিনি জানান, তিনি একজন নারী উদ্যোক্তা ও ব্যবসায়ী। পরিকল্পিতভাবে একটি চক্র তাকে এবং অন্যান্য যুগ্ম সমন্বয়কারীদের অপমান ও অপদস্ত করছে। এতে তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং দীর্ঘদিনের রাজনৈতিক অবদান প্রশ্নবিদ্ধ হচ্ছে।

এ সময় তিনি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে মায়া বলেন, রাজশাহীতে দলের কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিত করা এবং হস্তক্ষেপ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় তিনি স্থায়ীভাবে পদত্যাগ করতে বাধ্য হবেন।

মায়া ঘোষণা দেন, আমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করছি। আমি মনে করি এটি শুধু আমার জন্যই নয়, দলের জন্যও একটি ইতিবাচক সিদ্ধান্ত। কারণ একজন মানুষ তার বিবেকের সঙ্গে সাংঘর্ষিক অবস্থায় থাকলে সেই পরিস্থিতিতে সে সংগঠনকে সঠিকভাবে উপকৃত করতে পারে না।

এদিকে, সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশিত পদত্যাগপত্রের পর রাজশাহীর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   জাতীয় নাগরিক পার্টি   এনসিপি   পদত্যাগ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close