বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভাঙ্গায় অবরোধের তৃতীয় দিনে থমথমে অবস্থা, যান চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৯ পিএম

সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে ফরিদপুরের ভাঙ্গায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে সকাল থেকেই ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সকালে পুখুরিয়া এলাকায় কয়েকজন স্থানীয় বাসিন্দা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলেও পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। ফলে কোনো ধরনের অবরোধ কার্যকর হয়নি।

প্রস্তাবিত ভাঙ্গা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাফুর আহমেদ জানান, “রেলপথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। সকাল থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। খুলনা থেকে ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ও জাহানাবাদ এক্সপ্রেস নির্ধারিত সময়েই চলেছে। সুন্দরবন এক্সপ্রেসও খুলনার উদ্দেশে যাত্রা করেছে।”

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ বলেন, “জনভোগান্তি কমাতে পুলিশ মাঠে রয়েছে। পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে, সে জন্য সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।”

অবরোধে অংশ নেওয়া কয়েকজন আন্দোলনকারী নাম প্রকাশ না করার শর্তে জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। এক আন্দোলনকারী বলেন, “এটি ন্যায্য আন্দোলন। কেউ যেন এর রাজনৈতিক রঙ না লাগায়। ভাঙ্গা আমাদের প্রাণ, শিকড় ও অস্তিত্বের প্রশ্ন। প্রয়োজনে মহাসড়কে রাত কাটাব, কিন্তু দাবির বিষয়ে কোনো আপস নয়।”

অবরোধের কারণে হামিরদী ও আলগী ইউনিয়নের মনসুরাবাদ, পুখুরিয়া ও সুয়াদী এলাকার বাজার ও দোকানপাট আংশিক খোলা ছিল। এলাকা জুড়ে এক ধরনের চাপা উত্তেজনা ও শঙ্কা বিরাজ করছে। অনেক বাসিন্দা রাতে নিজেদের বাড়িতে না থেকে আত্মীয়দের বাড়িতে রাত কাটিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

উল্লেখ্য, ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের প্রতিবাদে গত রোববার থেকে অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গা   অবরোধ   চলাচল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close