বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৬ মাসের সাজা, ৬ বছরের অপেক্ষা, অবশেষে ভারতে ফিরলেন রামদেব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন ভারতীয় নাগরিক রামদেব মাহাতো (৬০)। আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিল। কিন্তু সাজা শেষ হলেও নথিপত্রে ঠিকানাজনিত জটিলতার কারণে দীর্ঘ ছয় বছর বাংলাদেশেই আটকে ছিলেন তিনি। 

গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে স্বেচ্ছাসেবী ও গণমাধ্যমকর্মী শামসুল হুদার প্রচেষ্টায়  চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে ফেরত যান রামদেব।

ভারতের বিহার প্রদেশের বাতিয়া জেলার মাজালিয়া থানার গুদারা পঞ্চায়েত এলাকার বাসিন্দা রামদেব মাহাতোর বাবার নাম তাপা মাহাতো। তিনি ২০১৮ সালের ৩০ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আটক হন। পরে আদালত ছয় মাসের সাজা দেন। ২০১৯ সালের ২৯ মে সাজা শেষ হওয়ার কথা থাকলেও তার সঠিক ঠিকানা না থাকায় মুক্তি মিলছিল না।

দীর্ঘ অনুসন্ধানের পর ২০২৪ সালের ২০ নভেম্বর শামসুল হুদা রামদেবের পরিবারকে খুঁজে পান। এরপর উভয় দেশের মধ্যে আইনি প্রক্রিয়া ও যাচাই-বাছাই শেষে ভারতীয় দূতাবাস ২০২৪ সালের ১৮ মার্চ ছাড়পত্র পাঠায়। অবশেষে প্রক্রিয়া সম্পন্ন হওয়ার প্রায় ছয় বছর পর দেশে ফেরার সুযোগ পেলেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ কারাগারের জেলার মো. জাকির হোসেন জানান, বর্তমানে সাজা শেষে আরও ১০ জন বন্দি সঠিক ঠিকানা না থাকায় ফেরার অপেক্ষায় রয়েছেন।

এই ঘটনায় অনেকের মনে পড়েছে বলিউডের জনপ্রিয় ছবি বজরঙ্গি ভাইজান-এর কথা। সেখানে যেমন আটকে পড়া এক শিশুকে নানা বাধা পেরিয়ে দেশে ফেরানো হয়েছিল, তেমনি দীর্ঘ প্রতীক্ষার পর নিজ দেশে ফিরলেন রামদেব মাহাতো।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রামদেব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close