বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শাহরুখ–কাজলের ‘গেরুয়া’ গানেই খরচ হয়েছিল ১০ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৩ পিএম

শাহরুখ খান ও কাজলের জনপ্রিয় গান ‘গেরুয়া’ নিয়ে চমকপ্রদ তথ্য জানিয়েছেন কোরিওগ্রাফার ফারাহ খান। রোহিত শেঠি পরিচালিত দিলওয়ালে ছবির এই গানটির শুটিং হয়েছিল আইসল্যান্ডে, যেখানে ব্যয় হয়েছিল প্রায় সাত কোটি রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ১০ কোটি)।

সম্প্রতি ‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’খ্যাত আশনির গ্রোভারের বাসায় গিয়ে ফারাহ খান জানান, ব্যয়বহুল দেশ আইসল্যান্ডে মাত্র দুই তারকাকে নিয়ে শুট হলেও বাজেট আকাশছোঁয়া হয়েছিল। আশনির মজা করে বলেন, তারা আইসল্যান্ডে গিয়ে শাহরুখ–কাজলের মতো ছবি তুললেও ‘সিফন শাড়ি’ ছিল না।

গানটির শুটিং ছিল বেশ কঠিন। কাজল জানান, প্রচণ্ড ঠান্ডায় ঠোঁট নীল হয়ে যাচ্ছিল, লিপসিঙ্ক করা যাচ্ছিল না। শাহরুখও বলেন, বরফখণ্ডের ওপর শুট করতে গিয়ে তাদের বেঁধে রাখা হয়েছিল যেন পিছলে না পড়েন। পরিচালক রোহিত শেঠি পর্যন্ত মন্তব্য করেছিলেন, “এটা একেবারেই সহনীয় নয়।”

তবে ‘গেরুয়া’ বলিউডের সবচেয়ে ব্যয়বহুল গান নয়। চলতি বছরের শুরুতে মুক্তিপ্রাপ্ত শংকর পরিচালিত গেম চেঞ্জার সিনেমার চারটি গানের পেছনে খরচ হয়েছিল প্রায় ৭৫ কোটি রুপি। এক হাজারের বেশি নৃত্যশিল্পীকে নিয়ে শুট হলেও গানগুলো দর্শকের মনে প্রত্যাশিত ছাপ ফেলতে পারেনি।

ব্যবসায়িকভাবে দিলওয়ালে সফল না হলেও, শাহরুখ–কাজলের রসায়নে ভর করা ‘গেরুয়া’ বলিউডপ্রেমীদের কাছে এখনো আইকনিক গান হিসেবে সমাদৃত।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  গেরুয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close