বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডাকসু এবং জাকসুতে প্রহসনের নির্বাচন হয়েছে: লিপকন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৭ পিএম আপডেট: ১৫.০৯.২০২৫ ৯:৪৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহ্ফুজ-উর-রহমান লিপকন বলেছেন, ডাকসু ও জাকসু নির্বাচন ছিল সম্পূর্ণভাবে পূর্বপরিকল্পিত এবং ‘১/১১’-এর ধারাবাহিকতায় পরিচালিত একটি দখলদারি প্রক্রিয়া। 

তিনি আরো বলেন, ডাকসু-জাকসু নির্বাচনে কে কত ভোট পাবে, কে কোন পদে বসবে সব আগেই নির্ধারিত ছিল। এটি ২০০৮ সালের নির্বাচনের মতোই একটি পূর্বনির্ধারিত নীলনকশা। শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক চর্চার কোনো স্থান নেই।

সোমবার (১৫ সেপ্টম্বের) ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ৩৬নং ওয়ার্ড, হাতিরঝিল থানা ছাত্রদলের কর্মী সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার ভোটাধিকার হরণের দায় অন্যের ঘাড়ে চাপাতে চায়, অথচ গত ১৫ বছর দেশের শিক্ষাঙ্গনে একমাত্র ছাত্রলীগ ও ছাত্রশিবির ছাড়া কোনো রাজনৈতিক সংগঠনের কার্যক্রম ছিল না। ছাত্রশিবির এখন গোপনে ছাত্রলীগের ছত্রছায়ায় সুবিধা নিচ্ছে। তারা একসাথে দেশ দখলের রাজনৈতিক খেলায় মেতে উঠেছে। সত্যিকারের গণতন্ত্রের চর্চা নেই, বরং শিক্ষাঙ্গনে প্রতিহিংসা আর দখলদারিত্ব চলছে।

তিনি আরও বলেন, সরকার গত দেড় দশকে রক্তদানের মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে, সেই সময় যারা শিক্ষাঙ্গনে জীবন দিয়েছে, তাদের আত্মত্যাগ আজ অবহেলিত। এই প্রহসনের নির্বাচন গণতন্ত্রকে আরও দূর্বল করে দিচ্ছে। একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে, আমরা দেখছি একনায়কতান্ত্রিক দখলের সংস্কৃতি।

ব্যারিষ্টার ফুয়াদের উদ্দেশ্যে লিপকন বলেন, ফুয়াদ ছাত্রদলের নেতাকর্মী নিয়ে কথা বলার সাহস কেমনে পান। মুখে লাগাম টানেন। নইলে ছাত্রদল উপযুক্ত জবাব দেবে। তিনি বলেন, বাংলাদেশে যারা আন্দোলনে ছিলেন, হয়তো এখন কিছুটা দূরত্ব থাকতে পারে। আমি তাদের কাছে আবেদন জানাবো, বাংলাদেশকে এবং দেশের মানুষকে ভালোবাসেন। হাসিনার মতো কথা বলে আমরা সরকারে যেতে চাই না। আমার নেতা তারেক রহমান বলেছেন ‘আমার ভোট আমি দেব এবং সেই ভোটে যদি আমি জয়লাভ করি, তাহলে যারা ১৬ বছর নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।

লিপকন বলেন, শহীদ জিয়া ও বেগম জিয়াকে দেশের মানুষ যেমনভাবে সততা এবং আপোষহীনতার জন্য ভালোবেসেছে, তেমনিভাবে ১৬ বছর ধরে আপনি (তারেক রহমান) গণতন্ত্র রক্ষা করার জন্য নেতা-কর্মীদের যেভাবে উজ্জীবিত করে রেখেছেন, সেজন্য মানুষ আপনাকে ভালোবাসে।


স্বদেশ প্রতিদিন/শাহো/ওএফ


আরও সংবাদ   বিষয়:  ঢাকসু   জাকসু   প্রহসন   নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close