বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
তরুণরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর: রেল সচিব
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম বলেছেন, আগামীর বাংলাদেশ তরুণদের। তরুণরাই পারবে বাংলাদেশকে বিশ্বের মাঝে রোল মডেল তৈরী করতে, তোমরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর।

সোমবার (১৫ই সেপ্টেম্বর) সকাল ১১টায় সরকারি এডওয়ার্ড কলেজের ২০২৫-২৬ শিক্ষা বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই প্রতিষ্ঠান একটি ঐতিহ্যের ধারা বহন করে চলছে। এখানে পড়াশোনা শেষ করে দেশ ও বিদেশের বুকে নিজেদের বিশ্বের মাঝে রোল মডেল হিসেবে স্থান করে নিয়েছে। তোমরাও একদিন সেই জায়গায় পৌঁছে যাবে। তোমাদের মেধা শ্রম অবশ্যই তোমাদের সেখানে পৌঁছাতে সাহায্য করবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওরিয়েন্টেশন প্রোগ্রামের আহ্বায়ক প্রফেসর নুরুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. তাহমিনা হোসেন, কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মোহা. আব্দুল খালেক, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর লুৎফর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পাবনা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রেজিনুর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি মো. আক্তারুজ্জামান, প্রফেসর শাহনাজ পারভীন, প্রফেসর মো. জালাল উদ্দীন, প্রফেসর আব্দুল হালিম, প্রফেসর কলিম উদ্দিন, প্রফেসর মো. শাহাদত ইকবাল, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি, রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্য, কলেজ শাখা শিবির সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক মামুন আল হাসান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক সানমুন হোসেন সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা শেষে অতিথিদের সন্মাননা প্রদানের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । 


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  তরুণ   সমৃদ্ধ বাংলাদেশ   রেল সচিব   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close