প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০০ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ ও থানা কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় তারা উপজেলা অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগও করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলগী ইউনিয়নের সোয়াদী এলাকা থেকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে গোলচত্বরের দিকে আসে। এ সময় তারা সাংবাদিকদের ছবি ও ভিডিও ধারণে বাধা দেয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। ভাঙ্গার বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে উপজেলা সদরের দিকে যোগ হতে থাকে।
পায়ে হেঁটে, ভ্যান-নসিমন কিংবা মোটরসাইকেলে করে মানুষের ঢল নামে বিক্ষোভে। এতে ঢাকা-খুলনা মহাসড়কের দুটি অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ