সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
হাসপাতালে আসা প্রসূতিকে বাসায় নিয়ে গেলেন নার্স, নবজাতকের মৃত্যু
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৫ পিএম
নার্স দুলালি বেগম

নার্স দুলালি বেগম

রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আসা এক প্রসূতি নারীকে নার্স তার নিজ বাসায় ডেকে নরমাল ডেলিভারি করার সময় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ওই নার্সের নাম দুলালি বেগম। তিনি মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত আছেন।

নিজ বাড়িতে নবজাতকের মৃত্যুর ঘটনা ছাড়াও দুলালী বেগম, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত থাকায় তার নিজস্ব সক্রিয় দালাল চক্র রয়েছে। এই দালাল চক্র হাসপাতালে আসা রোগীদের প্রভাবিত করে হাসপাতাল থেকে ৫০০ গজ দূরে দুলালির নিজ বাসায় নিয়ে যান। সেখানে অবৈধভাবে নারীদের গর্ভপাত ঘটানো এবং প্রসূতি নারীদের স্বাস্থ্য পরীক্ষার নামে অর্থনৈতিক লেনদেনসহ ঝুঁকিপূর্ণ ডেলিভারি করেন। এতে বিভিন্ন সময়ে গর্ভবতী নারী এবং নবজাতকদের মারাত্মক স্বাস্থ্য সমস্যাসহ মৃত্যুর ঘটনা ঘটছে।

নবজাতকের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগীর স্বজনরা জানান, নবজাতকের মৃত্যুর ৭/৮ দিন পূর্বেও তারা উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের আলীপুর থেকে পরীক্ষা-নীরিক্ষার জন্য মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। সেখানে সেদিন কর্তব্যরত নার্স দুলালি বেগম ছিলেন। পরে তিনি ওই নারীর স্বামী রাজু মুন্সিকে বলেন, ‘এক সপ্তাহ পর মাতৃত্বকালীন প্রসব বেদনা উঠলে তার বাসায় নিয়ে আসতে হবে। তিনি কোনো রকমের সিজার ছাড়ায় বাচ্চা ডেলিভারি করবেন।’

এদিকে একসপ্তাহ পর, শনিবার সন্ধ্যায় প্রসূতির প্রসব বেদনা উঠলে স্বজনরা হাসপাতালে যান। সে সময় হাসপাতালে থাকা নার্স দুলালি বেগম নরমাল ডেলিভারির কথা বলে কৌশলে প্রসূতীকে তার নিজ বাসায় নিয়ে গিয়ে সন্তান প্রসবের চেষ্টা করেন। কিন্তু চিকিৎসা জনিত ঘাটতিতে নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। পরে তড়িঘড়ি করে নার্স বিষয়টি ধামাচাপা দেন।

ভুক্তভোগীর স্বামী রিয়াজুল ইসলাম রাজু মুন্সি বলেন, “আমি জানতাম দুলালি বেগম আগে থেকেই এসব কাজ করেন। কিন্তু আমার বাচ্চাটি মারা যাওয়ার বিষয়টি মানতে পারছি না।”

রাজু মুন্সি আরো বলেন, “ওই সেবিকা বলেছিলেন- হাসপাতালে চিকিৎসা নেই। আমি কম টাকায় আমার বাড়িতে আপনার স্ত্রীকে নরমাল ডেলিভারি করবো।”

অভিযুক্ত নার্স দুলালি বেগম বলেন, “আমি হাজার হাজার বাচ্চা ডেলিভারি করি। কোনোদিন কোনো সমস্যা হয়নি। হাসপাতালে যেসমস্ত রোগীরা ভরসা পায়না তারাও এখানে আসে। আশেপাশের লোকজনকে বলে দেখেন দিনে কত লোকজন আসে। কেউ কোনোদিন অভিযোগ করেনি। আর এ বিষয়টা সমাধান হয়েছে। এখানে অভিযোগের কিছু নেই।”

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডা. মিজানুর রহমান বলেন, “বিষয়টি আমিও শুনেছি। দুলালি বেগম একজন সিনিয়র নার্স এবং আমাদের স্টাফ। তার দায়িত্ব ডায়াবেটিস রোগীদের সেবা দেওয়া, প্রসূতিদের সেবা প্রদান করা তার কাজ নয়। উনি বাসায় এসব কর্মকাণ্ডে লিপ্ত আছেন এ বিষয়েও শুনেছি। এটি ঝুঁকিপূর্ণ একটি কাজ। যদি অভিযোগ পাই, অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  হাসপাতাল   প্রসূতি   নবজাতক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close