শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আওয়ামী লীগের আমলে মানবাধিকার রক্ষার চেয়ে লঙ্ঘন বেশি হয়েছে : আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৯ পিএম আপডেট: ১৩.০৯.২০২৫ ৪:৫৬ PM

আওয়ামী লীগ সরকারের সময়ে মানবাধিকার রক্ষা নয়, বরং লঙ্ঘনের মাত্রাই বেড়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের ইনানীতে অনুষ্ঠিত এক পরামর্শ কর্মশালায় এ মন্তব্য করেন তিনি। জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯-এর সংশোধন এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নিয়ে আয়োজিত এই কর্মশালার আয়োজন করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

ড. আসিফ নজরুল বলেন, “আওয়ামী লীগ সরকারের সময়ে মানবাধিকার রক্ষা নয়, বরং লঙ্ঘনই বেশি হয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার সুরক্ষায় একটি স্থায়ী দৃষ্টান্ত রেখে যেতে চায়। জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনায় মানুষের অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।”

এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “দীর্ঘ ১৫ বছরের গুম-খুন ও আয়নাঘরের অন্ধকার থেকে বেরিয়ে আসতে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রপতির ক্ষমতাবলে অধ্যাদেশটি জারি হলে, বর্তমান সরকারের আমলেই এর বাস্তবায়ন শুরু করা সম্ভব হবে।”

প্রস্তাবিত অধ্যাদেশের উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে মানবাধিকার কমিশনকে সরকারি প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধেও স্বাধীনভাবে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা প্রদান। এছাড়া, গুম ও খুন প্রতিরোধে পৃথক আইন প্রণয়নের বিষয়ও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  আমল   মানবাধিকার   লঙ্ঘন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close