সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
ডাকসু নির্বাচনই প্রমাণ করে আ. লীগ-জাপা ছাড়াও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব: ব‍্যারিষ্টার ফুয়াদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৬ পিএম আপডেট: ১২.০৯.২০২৫ ৯:২৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ডাকসু নির্বাচনে ৭৮ শতাংশ ভোট কাস্টিং প্রমাণ করে আও‍য়ামীলীগ ও জাতীয় পার্টি ছাড়া সুষ্ঠুভাবে অন্তর্ভুক্তিমূলক জাতীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে বরিশাল জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, জগন্নাথ হলে শিবির সমর্থিত প‍্যানেলের ভিপি পদে সাদিকের দশ ভোট প্রমাণ করে আওয়ামী লীগের সমর্থনে শিবির জয়ী হয় নি বরং উল্টো ছাত্রদল ও বাম সমর্থিত প‍্যানেলের প্রার্থীরাই ভোট বেশি পেয়েছে। এজন‍্য এই নির্বাচনকে কোন ফ্রেমে ফেলা যাবে না যে ডাকসু নির্বাচনে ইসলামপহ্নী বা মৌলবাদীদের জয় হয়েছে। 

ফুয়াদ বলেন, এই নির্বাচনে বিভিন্ন প‍্যানেল ও প্রার্থীকে পছন্দ না করার অনেকগুলো না ভোট শিবির সমর্থিত প‍্যানেলে জমা হয়েছে। এজন‍্য প্রার্থী বাছাইয়ে শিক্ষার্থীরা কোন মতাদর্শ দেখেনি বরং দেখেছে কাকে ভোট দিলে ক‍্যাম্পাস অস্থিতিশীল হবে না, ট‍্যাগিং রাজনীতি হবে না । এজন‍্য ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের জন‍্য শিক্ষণীয়। অতীতের তুলনায় এবারের ডাকসু নির্বাচন শ্রেষ্ঠ নির্বাচন। 

জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে ব‍্যারিষ্টার ফুয়াদ জানান, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং না হওয়ার কারণ দেখছি না বলে মতামত দেন। 

এসময় নির্বাচন কেন্দ্রিক বড় দলের মারামারী আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেন এবং প্রশাসনকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্ববান জানান। পাশাপাশি বরিশালের মুলাদী ও বাবুগঞ্জ থানার মীরগঞ্জ সেতু নির্মাণ ও শতাধিক রাস্তা-স্কুল সংস্কারে চলমান কাজে এবি পার্টির অবদান সম্পর্কে তুলে ধরেন। 

এসময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ও মহানগর সদস্য সচিব জি এম রাব্বী, যুগ্ম আহবায়ক সুজন তালুকদার, যুগ্ম সদস্য সচিব তানভির আহমেদ, যুগ্ম সদস্য সচিব রায়হানউদ্দিন, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সদস্য নাজমুল খান, শোভন সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিক। 


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ডাকসু   আও‍য়ামী লীগ   জাতীয় পার্টি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close