শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বরিশালে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা, স্বামী গ্রেফতার
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৯ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বরিশালে যৌতুকের দাবিতে তানহা তাবাচ্চুম তিনথী (২৪) এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কাউনিয়া থানাধীন বিসিসি ৩ নম্বর ওয়ার্ডের ভাটিখানা গাউয়াসার জোড় মসজিদ এলাকার মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের বাবা মো. জাফর ইকবাল বাদী হয়ে ঐ রাতে স্বামীসহ শ্বশুরবাড়ির পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এতে আসামী করা হয় নিহতের স্বামী সোয়েব মাহামুদ (৩৫), শাশুড়ি সেলিনা পারভিন (৬০), ননদ রেনু বেগম (২৫) সহআরও দুইজনকে। অভিযুক্ত সকলেই ভাটিখানা জোড় মসজিদ এলাকার বাসিন্দা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালে পারিবারিকভাবে শরীয়ত মোতাবেক তানহার বিয়ে হয় সোয়েব মাহামুদের সঙ্গে। বিয়ের পর থেকেই স্বামী, শাশুড়ি ও ননদ মিলে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। টাকা না পেয়ে তারা নিয়মিত তানহাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।

এরই জেরে গত মঙ্গলবার বিকেলে যৌতুকের দাবিতে আসামিরা তানহাকে এলোপাতাড়ি মারধর করেন। এসময় গুরুতর আহত অবস্থায় শেবাচিম হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

নিহতের পিতা জাফর ইকবাল অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই প্রতিদিন আমার মেয়েকে নির্যাতন করা হতো। ঘটনার দিনও তিনবার মারধর করে অবশেষে হত্যা করেছে মেয়ে জামাই ও তার পরিবার। আমি এই হত্যার কঠিন বিচার চাই।

এ বিষয়ে কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। পুলিশ তৎক্ষণাৎ অভিযান চালিয়ে স্বামী সোয়েব মাহামুদকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে। 

এদিকে এবিষয়ে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে আসামি সোয়েব মাহামুদের ছোট ভাই সায়েম প্রথমে বিভ্রান্তিকর তথ্য দেন। পরে তিনি সংবাদ প্রকাশ না করার জন্য বিভিন্নভাবে হুমকি প্রদান করেন।

অন্যদিকে নিহতের স্বজনরা এই হত্যাকান্ডে জড়িত সকল আসামিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  গৃহবধূক   বরিশাল   গ্রেফতার   যৌতুক   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close