প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৯ পিএম

সংগৃহীত ছবি
জামালপুরের মেলান্দহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মাহি কিন্ডারগার্টেন ও হাই স্কুলের বার্ষিক অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত পরিচালক বেনজির আহমেদ তালুকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৩ আসনের এমপি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল। প্রধান আলোচক হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু।
অনুষ্ঠানে আরো বক্তৃতা দেন অধ্যক্ষ হাজি সোলায়মান, সহকারী পরিচালক গোলাম রাব্বি, বিকেডির আঞ্চলিক পরিচালক কামাল পাশা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, যুগ্ম সম্পাদক মতিউর রহমান বাবলু, হেলাল আকন্দ, শিক্ষক আব্দুল লতিফ রয়েল ও একেএম জাকিরুল হক মিন্টু প্রমুখ।
পরে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথি ও অভিভাবকরা।
স্বদেশ প্রতিদিন/শাহো