বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পদ্মায় ধরা পড়ল লাখ টাকার ঢাঁই মাছ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৬ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় জেলের জালে ধরা পড়া একটি ঢাঁই মাছ বিক্রি হয়েছে এক লাখ ৮ হাজার ৪৮০ টাকায়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের ওই ঢাঁই মাছটি বিক্রি করেন দৌলতদিয়া ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ।

জানা যায়, মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে জীবন হালদার। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে একই জেলার হরিরামপুর উপজেলা এলাকায় পদ্মা মাছ শিকার করছিলেন শাজাহান শেখ ও তার সঙ্গীরা। এ সময় বিশাল আকারের একটি ঢাঁই মাছ তাদের জালে ধরা পড়ে। পরে বিক্রি করতে মাছটি নিয়ে যান গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আনোয়ার হোসেন খানের আড়তে। সেখানে ২২ কেজি ৬০০ গ্রাম ওজন মেপে চার হাজার ৬০০ টাকা কেজি নিলাম দরে স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখের কাছে ঢাঁইটি বিক্রি করেন জেলে জীবন।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘৩৫ বছর ধরে এই ঘাটে (দৌলতদিয়া) মাছের ব্যবসা করছি। কিন্তু এতো বড় ঢাঁই মাছ আগে কখনো দেখিনি। পদ্মা নদীর ঢাঁই খুব সুস্বাদু। প্রচুর চাহিদা থাকলেও এমন আকারের ঢাঁই সহসা পাওয়া যায় না।’

তিনি আরও বলেন, ‘আজ সকালে জেলে জীবন হালদারের কাছ থেকে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের ঢাঁইটি এক লাখ তিন হাজার ৯৬০ টাকায় আমি কিনে নিই। পরে অনলাইনে নারায়ণগঞ্জের এক ব্যক্তির কাছে এক লাখ আট হাজার ৪৮০ টাকায় ঢাঁই মাছটি আমি বিক্রি করেছি।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পদ্মা   ঢাঁই মাছ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close