শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু, ট্রলি চালক আটক
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৫ পিএম
মো. সজল হাওলাদার

মো. সজল হাওলাদার

পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক ও তরুণ বিএনপি নেতা মো. সজল হাওলাদার। 

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মদনপুরা ইউনিয়নের গাজী বাড়ির দরজার সামনে দ্রুতগামী একটি ট্রলির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজল হাওলাদার কনকদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোশারেফ হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সজল মোটরসাইকেলযোগে কনকদিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রলি তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাক্র মৃত ঘোষণা করেন।

ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই সজল মারা গেছেন। তার মাথা ও বুকে গুরুতর আঘাত লেগেছিল।

খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রলি ও মোটরসাইকেল জব্দ করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, ট্রলির চালক শাকিবকে আটক করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সড়ক দুর্ঘটনা   বিএনপি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close