প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০০ পিএম

প্রতীকী ছবি
বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নে প্রাক্তন স্ত্রীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগ উঠেছে তালাকপ্রাপ্ত স্বামী মো. রিমনের (২৪) বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী শারমিন ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, এক বছর আগে মুসলিম শরিয়ত মোতাবেক রিমনের সঙ্গে শারমিনের বিয়ে হয়। সংসার জীবনে সন্তান না হওয়া এবং পারিবারিক কলহের কারণে ২৪ আগস্ট ২০২৫ তারিখে শারমিন তার স্বামীকে খোলা তালাক প্রদান করে। এরপর থেকেই বিবাদী মোছাঃ বিউটী খাতুন (৪৫), মোঃ লিমন (২৬) এর যোগসাজশে শারমিনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো শুরু করে।
তালাকের পর প্রতিশোধপরায়ণ হয়ে রিমন তার ফেসবুক আইডি থেকে শারমিনের ব্যক্তিগত ও অশ্লীল ছবি ও ভিডিও প্রকাশ করে। এতে শারমিনের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয় এবং তিনি চরম মানসিক বিপর্যয়ের শিকার হন।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বদেশ প্রতিদিন/শাহো