সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
সেরা লেখক সম্মাননা পেলেন জবি’র ১৭ শিক্ষার্থী
জবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৩ পিএম আপডেট: ১০.০৯.২০২৫ ৩:৪৭ PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলদেশে তরুণ কলাম লেখক ফোরাম, জবি শাখার উদ্যোগে সিএসই বিভাগের ভিসি রুমে লেখক সম্মেলন ও নবীনবরণ -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেরা ১৭ জন শিক্ষার্থী পেয়েছেন সেরা লেখক সম্মাননার পুরস্কার।

বুধবার (১০ সেপ্টেম্বর) এ সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর  অধ্যাপক ড. রেজাউল করিম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের সভাপতি আব্দুল কাদের নাগিবের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।

অনুষ্ঠান সেরা লেখক পুরস্কার অর্জন করেন জবি শিক্ষার্থী সোহানুর রহমান,‎ মাইসা ফাহমিদা ইসলাম, সাদিয়া সুলতানা রিমি,‎ হেনা শিকদার, ‎মিশকাতুল ইসলাম মুমু, ‎ইশতিয়াক হোসেন রাতুল,‎ নিশাত বিনতে আনসার,‎ গোলাম মাওলা হাবিব, ‎মোহাম্মদ রিফাত হোসেন,‎ ইতু মনি, ‎ইমতিয়াজ উদ্দিন,‎ উর্মিলা আক্তার ঝিনুক, ‎‎নাদিরা অর্পা, ‎চম্পা আক্তার,‎‎ সাবরিনা জাহান, হাবিব উল্লাহ, মোছা. হেপী।
‎
এ সময় সেরা লেখকদের হাতে পুরস্কার তুলে দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রেজাউল করিম ও অনুষ্ঠানের বিশেষ অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামকে ধন্যবাদ জানিয়ে সেরা লেখক পুরস্কার পাওয়া জবি শিক্ষার্থী ইশতিয়াক হোসেন রাতুল বলেন আজ আমি খুবই খুশি।আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। 

আরেক সেরা লেখক নিশাত বিনতে আনসার বলেন, ‘আমাদের লেখক সত্তার পূর্ণ জাগরণ ঘটিয়েছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। আমি এবং আমার মত  তরুণ লেখকদের জন্য এটা অনেক সম্মানের।’

এ সময় সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আড়াই শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন। দিনব্যাপী এই আয়োজনে লেখা প্রদর্শনী, সেমিনার, ক্যারিয়ার গঠনের ওপর আলোচনা, প্রবন্ধ প্রতিযোগিতা, কুইজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এছাড়া সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ  উদদীন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, জবি শিবির সভাপতি রিয়াজুল ইসলাম, জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  জবি   জগন্নাথ বিশ্ববিদ্যালয়   সেরা লেখক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close