বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নেপালে বিক্ষোভ; সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৪ AM আপডেট: ১০.০৯.২০২৫ ৯:১৩ এএম

নেপালে চলমান জেনারেশন জি (জেন-জি) বিক্ষোভে সহিংসতা ও অস্থিরতা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে দেশটির সেনাবাহিনী। যদিও এর আগে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছিলেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টার দিকে নেপালি সেনাবাহিনীর সদস্যরা রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন অঞ্চলে অবস্থান নেয়। তারা দেশের অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা দায়িত্ব পালন করছে।

নেপালের প্রতিরক্ষা জনসংযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে সেনাবাহিনী সতর্ক করে বলেছে, কিছু গোষ্ঠী এই অস্থিরতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের জীবন ও সরকারি-বেসরকারি সম্পত্তির মারাত্মক ক্ষতি করছে। সেনাবাহিনী নাগরিকদের সংযত থাকতে এবং দেশজুড়ে আরও ধ্বংস রোধে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের কার্যকলাপ বন্ধ না হলে সেনাবাহিনী অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সম্পূর্ণভাবে মোতায়েন হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। মোতায়েন কার্যক্রম শুরু হলে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করা হবে।

বিক্ষোভ সহিংস হয়ে ওঠার আগেই এক ভিডিও বার্তায় সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল বলেন, ‘বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করা ও জাতির সর্বোচ্চ স্বার্থ রক্ষা করা সবার দায়িত্ব। আমি বিক্ষোভ কর্মসূচি স্থগিতের অনুরোধ করছি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপের পথে আসার আহ্বান জানাচ্ছি।’

সব পক্ষকে সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করতে হবে বলে জানান তিনি।

বিশ্লেষকরা বলছেন, সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপ সাময়িকভাবে সহিংসতা দমন করতে পারলেও সংলাপ ছাড়া দীর্ঘমেয়াদে সংকটের সমাধান সম্ভব নয়। জেন-জি নেতারা এখনো সংগঠিত এবং অনড় অবস্থানে রয়েছেন, যদিও সেনাপ্রধানের আহ্বানে একটি আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে।

সূত্র: খবরহাব

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নেপাল   কাঠমান্ডু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close