বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      সংকট কাটলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করবে সরকার      কোমল রানীকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দ      পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা করবে নার্সিং অধিদপ্তর      
কাঠমাণ্ডুতে নামতেই পারেনি বিমানের ফ্লাইট, ফিরে এলো ঢাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩০ পিএম

নিরাপত্তাজনিত কারণে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কাঠমাণ্ডু গিয়েও নামার অনুমতি পায়নি। পরে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসে।

ত্রিভুবন বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ করার কারণে ঢাকা থেকে কাঠমাণ্ডুগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। একই কারণে কাঠমাণ্ডু থেকে ঢাকায় ফেরার ফ্লাইটও বাতিল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো কাঠমাণ্ডুতে বিক্ষোভ শুরু হওয়ার পর তা সহিংসতায় রূপ নিলে সেখানে আটকা পড়েছেন বাংলাদেশের অনেক যাত্রী।

বিমানের মুখপাত্র রওশন কবির জানান, দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করা ফ্লাইটটিতে ১১৪ জন যাত্রী ছিলেন।

নির্ধারিত সময়ে ফ্লাইটটি কাঠমাণ্ডুর আকাশসীমায় পৌঁছালেও নেপালের সিভিল এভিয়েশনের অনুমতি না পাওয়ায় বিমানটি অবতরণ করতে পারেনি। রওশন কবির বলেন, “সেখানে নিরাপত্তাজনিত কোনো উদ্বেগ থাকতে পারে। পরে ফ্লাইটটি আবার ঢাকায় ফিরে আসে।”

এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আজ নেপালগামী আরেকটি নির্ধারিত ফ্লাইট হিমালয়া এয়ারলাইনসের (এইচ৯) ফ্লাইটও বাতিল করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  নেপাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close