বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পরিস্থিতি সুবিধাজনক মনে হচ্ছে না: আবিদুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নেওয়ার আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।

আবিদুল বলেন, “আজ আমি কোনো অভিযোগ করতে চাই না। দীর্ঘ সময় পর আমরা গণতন্ত্রকে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে উদযাপন করতে চাই। কিন্তু দুপুরের মধ্যেই আপনারা দেখেছেন অমর একুশে হল এবং রোকেয়া হলে পূরণকৃত ব্যালট শিক্ষার্থীদের হাতে দেওয়া হয়েছে। আমি উভয় হলে গিয়ে এর সত্যতা নিশ্চিত করেছি।”

তিনি আরও বলেন, “আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচন করেছিলাম, সেটি ইতোমধ্যেই ব্যাহত হয়েছে। আমি মাত্রই আমার ভোটাধিকার প্রয়োগ করেছি, কিন্তু পরিস্থিতি আমার কাছে কোনোভাবেই সুবিধাজনক মনে হচ্ছে না। গণতন্ত্র, মানবাধিকার এবং মানুষের বাকস্বাধীনতাকে হরণ করার নতুন খেলা চারদিকে চলছে। অথচ নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।”

আবিদুল দাবি করেন, সকাল থেকে তাকে টার্গেট করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। তিনি বলেন, “দুঃখজনকভাবে মূলধারার গণমাধ্যমও তথ্য যাচাই না করে বলেছে—আমি নাকি আচরণবিধি লঙ্ঘন করে কেন্দ্রে প্রবেশ করেছি। অথচ ডাকসুর ২০২৫ সালের গঠনতন্ত্রে স্পষ্ট বলা আছে—প্রার্থী ও পোলিং এজেন্টরা নিজ নিজ কেন্দ্র পরিদর্শনের অধিকার রাখেন।”

তিনি আরও যোগ করেন, “বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতায় যারা বিশ্বাস করে না—ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কখনোই মেনে নেবে না।”

অন্যদিকে, ছাত্রদলের বিরুদ্ধে ভোট কারচুপির পাল্টা অভিযোগ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এসএম ফরহাদ।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ডাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close