প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫২ পিএম আপডেট: ০৯.০৯.২০২৫ ১:৫৯ PM

সংগৃহীত ছবি
ভ্রাম্যমাণ আদালতের নামে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে সাংবাদিকের পক্ষে ছিলেন আইনজীবী ইশরাত হাসানএবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।
উল্লেখ্য, সুলতানা পারভীন গত ২ সেপ্টেম্বর বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।
স্বদেশ প্রতিদিন/শাহো