শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘ব্যর্থ ইউনূস সরকার’
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২১ পিএম
দেশের কোথাও আইনের শাসন নেই

দেশের কোথাও আইনের শাসন নেই

জাতীয় পার্টির একাংশের মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ বলেছেন, “আদম (আ.)-এর যুগ থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোথাও এমন নৃশংস ঘটনা ঘটেনি, শোনা যায়নি-কবর থেকে লাশ তুলে এনে আগুনে পোড়ানো হয়েছে। বর্তমান সরকারের আমলে পৃথিবীর ইতিহাসে এটাই সবচেয়ে জঘন্য, ঘৃণিত ও কলঙ্কজনক কাজ। ড. ইউনূস সরকার একটি ব্যর্থ সরকার।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আহমেদপুরে এক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

মহাসচিব বলেন, “জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য- এ ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা আমরা দেখতে পাইনি। এতে প্রমাণিত হচ্ছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে অবনতির দিকে যাচ্ছে। আজ সাধারণ মানুষ নিরাপত্তাহীন, ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। দেশের কোথাও আইনের শাসন নেই। বরং অরাজকতা ও সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হচ্ছে।”

ড. ইউনূসের নেতৃত্বকে ইঙ্গিত করে কাজী মামুনুর রশিদ বলেন, “দেশের ১৮ কোটি মানুষ বিশ্বাস করে না যে ড. ইউনূসের নেতৃত্বে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। জনগণ আজ একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেখতে চায়। আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীর নেতৃত্বে একটি জাতীয় সরকারের দাবি জানাই, যে সরকার সব গণতান্ত্রিক দলের অংশগ্রহণে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে।”

তিনি স্পষ্ট করে ঘোষণা দেন, “ড. ইউনূসের পদত্যাগ না হলে এবং তার নেতৃত্বে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে জাতীয় পার্টি সেই নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করবে না।”

এসময় জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ইউনূস   সরকার   জাপা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close