বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে 'মিথ্যা অভিযোগ' ভিপিপ্রার্থী শামীমের
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০০ পিএম আপডেট: ০৮.০৯.২০২৫ ৫:১১ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ কুয়েত-মৈত্রী হলে প্রজেকশন মিটিংয়ের আবেদন না করেই হল প্রশাসনের প্রতি মিথ্যা অভিযোগ করেছেন স্বতন্ত্র ভিপিপ্রার্থী শামীম হোসেন। 

রবিবার (০৭ সেপ্টেম্বর) নিজস্ব ফেসবুক ওয়ালে এক পোস্টের মাধ্যমে হল প্রশাসনের বিরুদ্ধে এই অভিযোগ আনেন শামীম হোসেন। তবে খোঁজ নিয়ে জানা যায়, হল প্রশাসনে প্রজেকশন মিটিংয়ের জন্য তাদের পক্ষ থেকে কোনো আবেদনই জমা পড়েনি। আবেদন না করেই মিথ্যা অভিযোগে হতভম্ব হলপ্রশাসন। 

শামীম হোসেন তার ফেসবুক পোস্টে লিখেন, "মৈত্রী হলে আমরা আবেদন করেও হল থেকে অনুমোদন পাইনি। ফলে যেতে পারিনি। আপুদের কাছে ক্ষমাপ্রার্থী।" এসময় ৫ সেপ্টেম্বরের তারিখ সংবলিত কুয়েত মৈত্রী হলের রিটার্নীং কর্মকর্তা বরাবর একটি আবেদনপত্রের ছবি যুক্ত করেন তিনি।  

তবে হল প্রশাসন অফিসে খোঁজ নিয়ে জানা যায়, হল অফিসে এ সংক্রান্ত কোনো আবেদনই জমা পড়েনি। আবেদন জমা পড়লে বাকিদের মতো শামীম হোসেনকেও সুযোগ দেওয়া হতো। 

এ বিষয়ে হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবা সুলতানা বলেন, যিনি এমন অভিযোগ করছেন, আমরা উনার আবেদনটা হল অফিসে পাই নাই। উনার আবেদনটা হল অফিসেই পৌঁছায়নি। আমার হল অফিসের কেউই উনার আবেদন রিসিভ করেনি। এবং এ বিষয়ে আমাদের কাছে কোন তথ্যই নাই।  

তিনি আরো বলেন, হল অফিসে উনার আবেদন জমা পড়লে নিশ্চয়ই সবার মত উনিও প্রজেকশন মিটিং করতে পারতো। ইভেন এমনও হয়েছে- একই দিনে দুইজনকেও প্রজেকশন মিটিংয়ের অনুমতি দিয়েছি। এসময় সাংবাদিকদের হল অফিসে সরাসরি গিয়ে বিষয়টি সম্পর্কে দেখে আসার আহ্বানও জানান তিনি।

এ বিষয়ে শামিমের বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে কয়েকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ডাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close