বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বাগেরহাটে মটরসাইকেলের চাপায় স্বাস্থ্য সহকারী পরিদর্শক নিহত
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৬ পিএম আপডেট: ০৭.০৯.২০২৫ ৫:০২ PM

বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ক্লাবের মোড়ে বে-পরোয়াগামী মটরসাইকেলের চাপায় মোঃ হাসিবুর রহমান (৬০) নামে একজন স্বাস্থ্য সহকারী পরিদর্শক নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যার আগ মুহূর্তে বাগেরহাটের মুনিগঞ্জ–চিতলমারী পুরাতন সড়কে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোটাপাড়া কালিদিয়া গ্রামের বাসিন্দা মোঃ হাসিবুর রহমান বাইসাইকেলযোগে বাড়ি থেকে বের হয়ে ক্লাবের মোড়ে আসার সময় একটি বে-পরোয়াভাবে চালানো মটরসাইকেল তাকে চাপা দেয়। এতে তার মাথা ও মুখমণ্ডল আঘাতপ্রাপ্ত হয়। দ্রুত তাকে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোঃ হাসিবুর রহমান বাগেরহাট সদর উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী স্বাস্থ্য পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন এবং সম্প্রতি চাকুরী থেকে এলপিআরে গেছেন। তিনি এক ছেলে সন্তানের জনক ছিলেন।

বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক মোঃ সালাউদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় গোটাপাড়া ক্লাবের মোড়ে মটরসাইকেল চাপায় একজন স্বাস্থ্য সহকারী পরিদর্শক নিহত হয়েছেন। খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ আইনগত পদক্ষেপ গ্রহণ করেছে।

তবে মটরসাইকেলটি জব্দ করা যায়নি এবং চালককে এখনও আটক করা যায়নি।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close