বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইসলামাবাদে ধর্ম উপদেষ্টাকে অভ্যর্থনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনকে ইসলামাবাদে অভ্যর্থনা জানিয়েছে পাকিস্তানের ধর্ম ও আন্তঃধর্মীয় সম্প্রীতি বিষয়ক মন্ত্রণালয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে ইসলামাবাদে মন্ত্রণালয়ের ফেডারেল মন্ত্রী সরদার মুহাম্মদ ইউসুফ তাঁর কার্যালয়ে ধর্ম উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। পরে বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে দীর্ঘ আলোচনা করেন তাঁরা।

এসময় ধর্ম উপদেষ্টা বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে পাকিস্তানের প্রসিদ্ধ মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা লাভের সুযোগ দেয়ার
অনুরোধ জানান পাকিস্তানের ধর্মমন্ত্রীকে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেন পাকিস্তানের ধর্মমন্ত্রী। ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন মজবুত করার লক্ষ্যে ধর্মীয় ডেলিগেশন প্রেরণের বিষয়ে দু'জন ঐকমত্য পোষণ করেন।

বাংলাদেশকে আন্তঃধর্মীয় সম্প্রীতির মডেল হিসেবে অভিহিত করে ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমানে বাংলাদেশে ৯১ শতাংশের বেশি মানুষ মুসলমান। এদেশে সনাতন, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর লোকজনও বসবাস করে।

তিনি বলেন, আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ পুরোপুরি বজায় রয়েছে। সেখানে  যেকোনো নাগরিক স্বচ্ছন্দে ধর্মীয় ভাবগাম্ভীর্য নিয়ে তার ধর্ম পালন ও ধর্মচর্চা করতে পারেন।

হজ ব্যবস্থাপনার বিষয়ে পাকিস্তানের ধর্মমন্ত্রী জানান, সেদেশের ৬৭ শতাংশ মানুষ সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন। বাকি ৩৩ শতাংশ বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজ পালন করে থাকেন।

এ সময় পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়ের সচিব ড. সৈয়দ আতা উর রেহমান,  উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ ও বাংলাদেশ হাই কমিশনের প্রেস কাউন্সিলর মুহাম্মদ তৈয়ব আলী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাকিস্তান সরকারের আমন্ত্রণে সরকারি সফরে বর্তমানে সেদেশের ইসলামাবাদে অবস্থান করছেন ধর্ম উপদেষ্টা। এসফরে উপদেষ্টা পাকিস্তানের ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয়ের আয়োজনে সিরাতুন্নবী (সা.) সম্মেলনের ৫০তম সূবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী মিঞা মোহাম্মদ শেহবাজ শরিফ ও প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাথে সাক্ষাৎ করবেন।

এছাড়া, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মুহতারাম মরিয়ম নওয়াজের সাথে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে ধর্ম উপদেষ্টার।


স্বদেশ প্রতিদিন/শাহো

আরও সংবাদ   বিষয়:  ইসলামাবাদ   ধর্ম উপদেষ্টা   পাকিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close