বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মুন্নি হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক সোহেল গ্রেফতার
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৯ পিএম

নড়াইল জেলার নড়াগাতীতে মুন্নি খানম হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। মাত্র ১২ ঘণ্টার মধ্যে মুন্নির প্রেমিক সোহেল সরদার’কে (২০) গ্রেফতার ও আলামত উদ্ধার করেছে সংস্থাটি।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় পিবিআই যশোরের চৌকস দল তাকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে আটক করে।

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলেছেন, ‘নড়াইল জেলার নড়াগাতি থানার দক্ষিণ নলামারা গ্রামের শিমুল মিনার মেয়ে মুন্নি খানম (১৯)- এর সাথে প্রায় ১৪ মাস আগে খুলনার তেরখাদা থানার হৃদয় ফকিরের সাথে ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ হয়। গত ২৯ আগস্ট বিকেলে তিনি বাবার বাড়িতে আসেন। রাতে তিনি নিখোঁজ হন। পরদিন ২ সেপ্টেম্বর নড়াগাতী থানা পুলিশ স্থানীয় একটি পরিত্যক্ত পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।

পিবিআই যশোরের ছায়া তদন্তে তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা যায়, মুন্নির সঙ্গে গ্রামের যুবক সোহেল সরদারের প্রেমের সম্পর্ক ছিল। ২৯ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে তারা নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে মিলিত হন। এক পর্যায়ে মনোমালিন্য দেখা দিলে সোহেল মুন্নিকে শ্বাসরোধে হত্যা করে কচুরিপানার মধ্যে ফেলে দেয় এবং গলার স্বর্ণের চেইন লুট করে।

পিবিআই যশোরের চৌকস দল পুলিশ সুপার রেশমা শারমিনের নেতৃত্বে ও ইনচার্জ মো. সাইদুর রহমান ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় সোহেলকে গ্রেফতার করে। তার দেখানো মতে নিহত মুন্নির স্বর্ণের চেইনটি তার বাড়ির পেছন থেকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র আরও জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছে। তাকে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে। মুন্নি হত্যাকাণ্ডের ঘটনায় তার মা বাদী হয়ে নড়াগাতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মুন্নি হত্যা   প্রেমিক   প্রেম   ভালোবাসা   সম্পর্ক   হত্যা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close