সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে খাগড়াছড়িতে মতবিনিময় সভা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৬ পিএম আপডেট: ০৪.০৯.২০২৫ ৫:১৪ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খাগড়াছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) জশনে জুলুছ উপলক্ষ্যে প্রিন্ট ও ইলেকক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে আহলে সুন্নাত ওয়াল জামা'আত খাগড়াছড়ি জেলা শাখার উদ্দ্যেগে খাগড়াছড়ি প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি কাজী মাওলানা মো: আবু তাহের আনছারীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাজেদ মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি আবদুর রব রাজা, সহ-সভাপতি মাওলানা সালাউদ্দিন আল কাদেরী ও সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদারসহ অন্যান্যরা।

আগামী শনিবার (৬ সেপ্টেম্বর) খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮ টায় গণজমায়েত অনুষ্ঠিত হবে। পরে শাপলা চত্বর থেকে আদালত সড়ক হয়ে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রদক্ষিণ করে শাপলা চত্বর, চেঙ্গি স্কয়ার হয়ে মঞ্চে এসে আলোচনা সভা, মিলাদ শরীফ ও মোনাজাতের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হবে বলে জানান সংগঠনের নেতারা।

সভায় দিবসটির তাৎপর্য্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন আহলে সুন্নাত ওয়াল জামা'আতের নেতারা। পরে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভার সমাপ্তি হয়।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ঈদে মিলাদুন্নবী   খাগড়াছড়ি   মতবিনিময় সভা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close