বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চিরকুটে কারণ উল্লেখ করে ব্যবসায়ীকে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৩ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঝিনাইদহে তালাবদ্ধ ঘর থেকে তোয়াজ উদ্দীন নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘরের দেয়ালে সাঁটানো একটি চিরকুটে হত্যার কারণ লিখে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার কেশবপুর গ্রামে তার নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত তোয়াজ উদ্দিন শেখ একই গ্রামের হারিস আলী শেখের ছেলে। এ বিষয়ে পুলিশ এখনো কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় তোয়াজ উদ্দিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা তার স্বজনদের খবর দেয়। পরে স্বজনরা জানালা দিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে।

আরো জানা যায়, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনাকে পুলিশ হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত তা জানা যায়নি। হত্যার পর দুর্বৃত্তরা বাইরে থেকে তালা দিয়ে যায়।

স্থানীয় চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা জানান, নিহত তোয়াজ উদ্দিন শেখ দীর্ঘদিন ধরে ঢাকায় ব্যবসা করতেন। গত সপ্তাহে ঢাকা থেকে নিজ গ্রামের বাড়িতে আসেন তিনি। মাঝেমধ্যে তিনি গ্রামের বাড়িতে আসতেন। সবশেষ সোমবার (১ সেপ্টেম্বর) গ্রামের লোকজন তাকে দেখতে পায়। এরপর থেকে কেউ আর তাকে দেখতে পায়নি।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, তোয়াজ নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে আমরা ধারণা করছি। সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠানো হবে। তদন্ত শুরু হয়েছে। তদন্তের পরে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  চিরকুট   হত্যা   ব্যবসায়ী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close