শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সকালে ব্যায়ামের আগে মনে রাখতে হবে যেসব বিষয়
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সকালে ব্যায়াম শরীর ও মনের জন্য সবচেয়ে উপকারী বলে মনে করা হয়। সারা দিনের ক্লান্তি কমায়, কর্মক্ষমতা বাড়ায় এবং সুস্থ রাখে শরীরকে। তবে অনেক সময় আমরা কিছু ভুল করি, যা উপকারের বদলে উল্টো ক্ষতির কারণ হতে পারে। তাই সকালে ব্যায়াম করার আগে কয়েকটি বিষয়ে সতর্ক থাকা দরকার।

খালি পেটে ভারী ব্যায়াম নয়

সকালে খালি পেটে ব্যায়াম করার অভ্যাস অনেকেরই আছে। তবে হঠাৎ করে ভারী ব্যায়াম করলে শরীরে শক্তির ঘাটতি দেখা দেয়। এতে মাথা ঘোরা, দুর্বল লাগা কিংবা হঠাৎ শরীর ভেঙে পড়ার মতো সমস্যা হতে পারে। তাই হালকা খাবার খেয়ে বা পানি পান করে ব্যায়াম শুরু করাই ভালো।

ওয়ার্মআপ অপরিহার্য

ঘুম থেকে ওঠার পর শরীর অনেকটা শক্ত হয়ে থাকে। এ অবস্থায় সরাসরি দৌড়ানো, সাইক্লিং বা ভারী ব্যায়ামে নামলে সহজেই মাংসপেশীতে টান ধরতে পারে। তাই সকালে ব্যায়ামের আগে হালকা ওয়ার্মআপ বা স্ট্রেচিং অবশ্যই করা উচিত।

অতিরিক্ত ঘাম ঝরানো এড়িয়ে চলুন

সকালে শরীর পুরোপুরি প্রস্তুত থাকে না। একেবারে বেশি দৌড়ানো বা জোরে ব্যায়াম করলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে যায়। এতে ডিহাইড্রেশন বা শ্বাসকষ্টের ঝুঁকি থাকে। তাই পরিমাণ মতো ব্যায়াম করুন এবং পানি সঙ্গে রাখুন।

সঠিক পোশাক ও পরিবেশে ব্যায়াম

আবহাওয়া যেমনই হোক, ব্যায়ামের সময় পোশাকের দিকে খেয়াল রাখা জরুরি। খুব ঠান্ডা বা ভ্যাপসা পরিবেশে হালকা পোশাক কিংবা অনুপযুক্ত জুতা পরে ব্যায়াম করলে সর্দি-কাশি, সর্দির সঙ্গে জয়েন্ট পেইনের মতো সমস্যায় ভুগতে পারেন।

শরীরের সংকেতকে গুরুত্ব দিন

ব্যায়ামের সময় মাথা ঘোরা, বুক ধড়ফড় করা বা ব্যথা অনুভব করলে সেটি শরীরের সতর্ক সংকেত। এ অবস্থায় জোর করে ব্যায়াম চালিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সঙ্গে সঙ্গে বিরতি নিন এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন।


স্বদেশ প্রতিদিন/ এমএএম 


আরও সংবাদ   বিষয়:  ব্যায়াম   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close