প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৭ AM

সোনারগাঁ উপজেলা বিএনপি বৃক্ষরোপনের মাধ্যমে তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ৪৭টি বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপণ করে ব্যতিক্রমী কর্মসূচি সম্পন্ন করা হয়। বৃক্ষরোপণের পর কোরআন পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী শফিউদ্দীন মিয়া।
বক্তৃতা দেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর-এ ইয়াসিন নোবেল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী পিয়ার হোসেন নয়ন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আল আমিন অভি, রুবেল, নিলয়, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু, সোনারগাঁও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনি এবং সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু ইসলাম, হোসেনপুর এস পি ইউনিয়ন ডিগ্রি কলেজ সভাপতি মো. শুভ, নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা হাসু, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা হোসেন মিয়া, মনিরুজ্জামান, বৈদ্যেরবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ