বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
রাজধানীতে পরিবহন অফিসে হামলা-ভাঙচুর, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার দিকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০০ AM

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার এবং মালিকপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সন্ত্রাসীদের এই তাণ্ডবের ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, কাউন্টারটির সামনে দুই ব্যক্তি সিগারেট খাচ্ছিল। কাউন্টার কর্মচারীরা তাদের সিগারেট না খাওয়ার অনুরোধ করলে তারা কর্মচারীদের উপর চড়াও হন। এরপর প্রায় ৫০ থেকে ৬০ জনের একটি দল এসে কাউন্টারটি ভাঙচুর শুরু করে এবং কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে আহত করে। এ ঘটনায় সোহাগ পরিবহনের পরিচালকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোহাগ পরিবহন কর্তৃপক্ষ অভিযোগ করেছেন, এই হামলার পেছনে রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানা ইউনিটের সভাপতি তালুকদার বিল্লাল।

আহতদের মধ্যে কেউ কেউ হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে আহতদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি তদন্তের জন্য পুলিশ ঘটনার সাথে যুক্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছে। সোহাগ পরিবহন কর্তৃপক্ষও তাদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  সোহাগ পরিবহন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close