প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০১ পিএম আপডেট: ০৩.০৯.২০২৫ ৭:১০ PM

এদিন উপজেলার ১২টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে নাগরপুর সরকারি কলেজ মাঠে সমবেত হন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন উপজেলার ১২টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে নাগরপুর সরকারি
কলেজ মাঠে সমবেত হন। পরে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. এ.
সালাম ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির নেতৃত্বে কলেজ মাঠ থেকে
একটি বিশাল আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি নাগরপুর সদর বাজার ও
উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর
রহমান হবি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে।
জনগণের ভোটাধিকার রক্ষায় বিএনপি যে কোনো চক্রান্ত প্রতিহত করবে।”
তিনি আরো বলেন, “আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই দেশে নির্বাচন দিতে হবে।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমদ আলী রানা, সহ-সভাপতি মাসুদুর রহমান লিয়াকত মোল্লা, মো. তোফায়েল মোল্লা, শিব শংকর সূত্রধর, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, সদস্য সচিব মো. নজরুল ইসলাম, সাবেক যুবদল নেতা রফিকুল ইসলাম দীপন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মানিত সদস্য রবিউল আওয়াল লাভলু, শরীফ উদ্দীন আরজু, সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান (আতিক), অ্যাডভোকেট ইকবাল হোসেন এবং সাবেক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা বেল্লাল হোসেন।