বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোর অভয়নগরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:১৩ পিএম

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে, অভয়নগর উপজেলার তালতলা এলাকায়। স্কুলের সামনে থেকে এক ফেরিওয়ালা শিশুটিকে চুড়ি দেখানোর কথা বলে ডেকে নিয়ে যায় এবং নির্জন স্থানে ধর্ষণ করে।

এই ঘটনায় জড়িত ফেরিওয়ালা আব্দুল মান্নান-কে আটক করেছে পুলিশ।

আটককৃত মান্নান যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা। তিনি অভয়নগরের গুয়াখোলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

শিশুর পরিবার জানায়, বিকেলে স্কুল থেকে ফিরে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। তখন সে তার মাকে জানায়, স্কুলের সামনে এক ফেরিওয়ালা তাকে চুড়ি দেখানোর কথা বলে ডেকে নেয় এবং একটি দেয়ালের আড়ালে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে অভয়নগর থানায় বিষয়টি জানায় এবং শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে তারা অভিযুক্ত ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফেরদাউস শান্ত জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হবে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, খবর পাওয়ার পর অভিযান চালিয়ে আব্দুল মান্নান-কে গুয়াখোলার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  যশোর   ধর্ষণ     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close