সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
বিয়ে করতে এসে পলাতক বিজিবি সদস্য গ্রেফতার
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৭ পিএম আপডেট: ০২.০৯.২০২৫ ৫:১৫ PM

পরিচয় গোপন রেখে গোপালগঞ্জে বিয়ে করতে এসে ধরা পড়লেন মো. সাজ্জাদ ভুঁইয়া (২৪) নামে এক পলাতক বিজিবি সদস্য। যৌথবাহিনীর অভিযানে সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্ত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাজ্জাদ ভুঁইয়া নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুন্দশী গ্রামের গোলাম রহমান ভুঁইয়ার ছেলে। পরে তাকে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সাজ্জাদ চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। গত ১ জুলাই থেকে তিনি ছুটি ছাড়া অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি রয়েছে।

কাশিয়ানী আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় সাজ্জাদ ভুঁইয়া গোপালগঞ্জ সদরের মিয়াপাড়ার মো. আক্তার হোসেনের মেয়েকে বিয়ে করার উদ্দেশ্যে ভাটিয়াপাড়া মোড়ে আসেন। এ সময় কনের আত্মীয়রা তার পরিচয়পত্র ও কর্মস্থল সম্পর্কে জানতে চাইলে অসঙ্গতিপূর্ণ তথ্য দেওয়ায় সন্দেহ হয়। পরে তারা আর্মি ক্যাম্পে খবর দিলে ঘটনাস্থলে ক্যাম্প কমান্ডার যান।

৫৩ বিজিবির সঙ্গে যোগাযোগ করা হলে তার পলাতক ও পরোয়ানাভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এরপর সাজ্জাদকে গ্রেফতার করে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত বিজিবি সদস্য সাজ্জাদ ভুঁইয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   বিজিবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close