বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সুদানে ভয়াবহ ভূমিধসে ১ হাজারের বেশি মানুষের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৭ AM আপডেট: ০২.০৯.২০২৫ ৮:৫১ এএম

ভয়াবহ ভূমিধসে সুদানের একটি গ্রামে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি অঞ্চলের ওই গ্রামটি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে একজন বাদে ওই গ্রামের সবাই মারা গেছেন।

সোমবার (০১ সেপ্টেম্বর) দেশটির বিদ্রোহী গোষ্ঠী দ্য সুদান লিবারেশন মুভমেন্ট এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, বেশ কয়েক দিন ভারী বর্ষণের কারণে গত ৩১ আগস্ট ওই ভূমিধস হয়। খবর রয়টার্সের।

দারফুর অঞ্চলের মধ্যে মারা মাউন্টেইনসে গ্রামটির অবস্থান। এর নিয়ন্ত্রণ রয়েছে সুদান লিবারেশন মুভমেন্টের কাছে। ভূমিধসে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধারে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তারা।

সুদানের উত্তর দারফুর রাজ্যে দেশটির সেনাবাহিনী ও আধা-সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আএসএফ) মধ্যে সংঘাতের ফলে অনেক মানুষ পালিয়ে এসে মারা মাউন্টেইনসে আশ্রয় নিয়েছিল। এই এলাকায় খাদ্য ও ওষুধের ঘাটতি রয়েছে।

দুই বছর ধরে চলা সুদানের গৃহযুদ্ধে দেশটির অর্ধেকেরও বেশি মানুষ তীব্র খাদ্য সংকটের মধ্যে রয়েছে। বাস্তুহারা হয়েছে লাখ লাখ মানুষ। উত্তর দারফুরের রাজধানী আল-ফাশিরও নিয়মিত হামলার মুখে পড়ছে। 

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সুদান   ভূমিধস     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close